গোপনীয়

আমার আম্মুকে বর্ণনা করতে একটা গল্প বললেই চলে। 

একবার এক চোর এসে আম্মুকে বলছে- চাচী, আপনি বাড়ি থেকে মোটেবার কোথাও যান না। একটু এদিক সেদিক গেলে তো চুরিটা করতে পারি। 

চোরের এই কথার উত্তরে আম্মু বলেন- আর কইস নে বাপু, একটু এদিক ওদিক যাবো সেই উপায় আছে! ছাবালডা বাড়ি আইয়েছে, ওর কম্পুটার রইয়েছে টেবিলির কুনায়, নয় হাজার টাকা রইয়েছে বালিশির নিচে, আর গোয়ালির মদ্দি ছাগল আর গরু, গাছে আম আর কাঁঠাল, এসব থুয়ে কিরাম কইরে যাবো কদিনি। 

চোর আসলে একটা ছাগল চুরি করতে চেয়েছিলো, তা আম্মুর এসব কথা শুনে ওর কী দশা হলো আমি নিজেও কল্পনা করতে পারি না। তবে আম্মু এভাবেই সবকিছু গোপন রাখেন।

Scroll to Top