Siraj by Rajib Hasan

রাজনীতির দুই রহস্যপুরুষ নিয়ে রাজীব হাসানের উপন্যাস ‘সিরাজ’

ইতিহাস বা রাজনীতির বাস্তব চরিত্রগুলোর উপর নির্ভর করে উপন্যাস রচনা করা বেশ ঝুঁকিপূর্ণ। এতে পাঠকের একরকম প্রত্যাশা থাকে, আবার উপন্যাস লিখতে গিয়ে লেখক অবশ্যই কোথাও না কোথাও রঙ চড়িয়ে থাকেন, ফলে অনেক পাঠক বাস্তব আর রঙ দুটোকেই বাস্তব হিসেবে বিশ্বাস করতে আরম্ভ করেন। বিশ্বাস বড় ভয়ানক জিনিস।
লেখক রাজীব হাসান ইতিহাসের দুই সিরাজকে নিয়ে রচনা করেছেন নতুন উপন্যাস ‘সিরাজ’। রাজনীতির দুই রহস্য পুরুষ সিরাজ শিকদার ও সিরাজুল আলম খানকে এক মলাটে আবদ্ধ করে উপন্যাস রচনা এটাই প্রথম।

রাজনীতির দুই রহস্যপুরুষ নিয়ে রাজীব হাসানের উপন্যাস ‘সিরাজ’ Read More »