২৪ ঘন্টার দিনকে ৪৮ ঘন্টা লম্বা করার কৌশল 

How to extend time

২৪ ঘন্টার দিনকে ৪৮ ঘন্টা লম্বা করার কৌশল 

আপনি যে পেশাতেই থাকেন না কেন, আপনাকে দিনকে লম্বা করা শিখতে হবে। তবে যদি বিজনেসকে পেশা হিসেবে নেন, তাহলে আপনার জন্য সেটা অপরিহার্য। চলুন সময়কে লম্বা করার কৌশল শিখে নেয়া যাক।

আপনি সারাদিন, সারামাস, সারাবছর, সারাজীবন অহরহ ভাবনা ভাবেন, প্ল্যান করেন। কিন্তু সবই সংক্ষিপ্ত সময়ের জন্য। মানে এখন প্লান করেন, ভাবেন; ৫মিনিট পরেই সেটা ভুলে যান। 

এই যে দীর্ঘ সময় ধরে ভাবলেন, জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ সময় ভেবে ব্যয় করলেন, কিন্তু কাজে লাগালেন না; অথচ জীবনের অতি গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেললেন ভেবে। 

মানুষের চিন্তা করার ক্ষমতা থাকা দরকার আছে। কিন্তু সেটা কাজে না লাগালে অপচয় হিসেবে ধরা হয়। 

সুতরাং, আজ, এখন থেকেই, যতধরণের গভীর ভাবনায় ডুব দিবেন, ডায়েরিতে লিখে ফেলবেন। শতভাগ চিন্তা লেখা সম্ভব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখতে হবে। আবার চিন্তাকেও নিয়ন্ত্রণ করতে হবে, মানে সবকিছু নিয়ে গভীর চিন্তায় ডুব দিয়ে সময় ক্ষেপণ করা যাবে না। 

 

গুগলের সিইও সুন্দর পিচাই কী করেন জানেন?

তাঁর সপ্তাহ শুরু হয় সোমবার থেকে, শেষ হয় শুক্রবারে। তিনি প্রতি সোমবার লিখে ফেলেন পুরো সপ্তাহে কী কী কাজ করবেন। এবং সেটা অনুযায়ী সব কাজ করেন, পরিস্থিতি অনুযায়ী কিছু কাজ বেশি হয়তো করা লাগে। 

আমি আপনাকে কিছু সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিচ্ছি, যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, আপনার জীবন বদলে যাবে, গ্যরান্টেড। কারণ, এটা ফলো করলে আপনার প্রডাক্টিভিটি বেড়ে যাবে। 

আগামী ১০ ও ৫ বছরে, আগামী ১২ মাসে আপনি কী কী করতে চান, কী অর্জন করতে চান, কী শিখতে চান, কোন কোন বিষয়ে দক্ষ হতে চান? 

এই বিষয়গুলো ভেবেচিন্তে ডায়েরিতে লিখে ফেলুন, সুন্দরভাবে। 

উপরের বিষয়গুলো চেস করতে হলে আপনার প্রতিটি মাস, সপ্তাহ ও দিন খুবই বিচক্ষণতার সাথে সাজাতে হবে। এবং নিজেকে নিজেই মূল্যায়ন করতে হবে, আসলেই প্রতিটি দিন আপনি সফলতার সাথে সবগুলো কাজ সঠিকভাবে করতে পারছেন কি না। নিজের খুঁত বের করে দ্রুত রিপেয়ার করে ফেলতে হবে, ট্রেইনার, মেন্টরের কাছ থেকে সঠিক সাপোর্ট নিয়ে। 

উপরের এই তিনটি প্যারা আপনার জীবনের অন্যতম একটি সূত্র, এটা ফলো করে নিজের চোখের সামনে জীবন বদলে যেতে দেখবেন। 

আপনার কাছে যখন লিস্ট থাকবে যে, আজ সারাদিন আপনি কী কী কাজ সম্পাদন করবেন, তখন আপনার ব্রেইন রেডি থাকবে সেগুলো দিনের ভেতর সঠিকভাবে সম্পাদন করার জন্য। 

এখন খেয়াল করলে দেখবেন, আজকের লিস্টে হয়তো ৬টি কাজ রেখেছেন, যেগুলো আগে পরিকল্পনার অভাব, আলসেমিসহ বিভিন্ন কারণে করতে ২-৩দিন লাগতো। কোনো কোনো কাজতো ভুলেই যেতেন, হয়তো তিনমাস পরে হঠাৎ মনে পড়তো যে- হায়রে, এই কাজটা তো তিনমাস আগেই করার কথা ছিলো!

কিন্তু এখন থেকে আর সেসব তো হবেই না, উল্টো আপনি নিজের পরিবর্তন দেখে, রেজাল্ট দেখে নিজেই চমকে যাবেন। 

ফলে সবার দিন ২৪ ঘন্টার হলেও, আপনার দিন আজ থেকে ৪৮-৭২ ঘন্টার হয়ে যাবে। 

জাস্ট ভাবেন, জাপান নাকি ২০৫০ সালে বাস করে! কীভাবে!! এই কীভাবের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন যদি উপরের ৩টি প্যারা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন।

Scroll to Top